যুক্তরাজ্য যুবদলের সম্পাদক পদে আফজালকে দেখতে চাই ফেইসবুকে ঝড়!
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০১৫ ইং, ৫:২৬ অপরাহ্ণ | সংবাদটি ১৬৬০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, বিশ্বনাথের কৃতিসন্তান ওযুক্তরাজ্য আহবায়ক কমিটির সদস্য আফজাল হোসেনকে যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক পদে দেখতে চাই এই স্লোগানে ফেইসবুকে ঝড় উঠেছে। শনিবার সন্ধ্যার পর থেকে বিশ্বনাথ উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ও যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা তাদের নিজ নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আফজাল হোসেন কে যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক পদে দেখতে চাই বলে স্লোগান দিয়ে নিজনিজ ফেইসবুক আইডিতে পোষ্ট করেন। ইতিমধ্যে বেশ কয়েকজন বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মী তাদের নিজনিজ আইডিতে এমন লেখা ছবিসহ পোষ্ট পাওয়া যায়। তবে এই দাবি ফেইসবুকে ঝড় তুললেও রাজপথে এমন দাবি নিয়ে নেতাকর্মীদের দেখা যায়নি।
জানাগেছে, সম্প্রতি যুক্তরাজ্য যুবদলের আহবায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটির সদস্য হন বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন। র্শীঘ্রই যুবদলের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে। ওই কমিটিতে আফজাল হোসেন কে সাধারণ সম্পাদক পদ পেতে জোর লবিং চলছে। আফজাল হোসেন যুক্তরাজ্য বিএনপির সকল কর্মসূচি পালন করে আসছে বলে যুক্তরাজ্য বিএনপির একাধিক নেতা জানান। তবে আফজাল হোসেনকে যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত করলে যুক্তরাজ্য যুবদল আরও শক্তিশালী হবে বলে দলের নেতাকর্মীরা মনে করেন।


