যুক্তরাজ্যে সংক্ষিপ্ত সফরে গেছেন বিশ্বনাথ বি.এন.পি নেতা কলমদর আলী
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০১৫ ইং, ৯:১৪ অপরাহ্ণ | সংবাদটি ৮১৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::যুক্তরাজ্যে সংক্ষিপ্ত সফরে গেছেন বিশ্বনাথ উপজেলা বি.এন.পি নেতা কলমদর আলী শনিবার বাংলাদেশ বিমান যোগে সিলেট ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করেছেন বিশ্বনাথ উপজেলা বি.এন.পির অন্যতম নেতা, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব, প্রাক্তন ক্রীড়াবিদ , বিশিষ্ট কন্ট্রাকটর এবং মাসিক বিশ্বনাথ ডাইজেস্ট এর অন্যতম পৃষ্টপোষক মোহাম্মদ কলমদর আলী । লন্ডন সময় বিকেল ৩ ঘঠিকায় তার হিথ্রো ইন্টারন্যাশনাল বিমানবন্দরে তার নামার কথা। আগামী ৪ সপ্তাহ যুক্তরাজ্যে অবস্থান করে তার দেশের ফেরার কথা রয়েছে । সম্পূর্ন পারিবারিক ও ব্যক্তিগত সফরে গেলেও তিনি প্রবাসী বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দের সাথেও সাক্ষাৎ করবেন বলে জানাগেছে। তার সফর সুস্থ, সুন্দর এবং নিরাপদের জন্য সবার প্রতি তিনি অনুরোধ জানিয়েছে। দলীয় নেতাকর্মীসহ বন্ধু মহল বলে যেতে না পারায় তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।


