ইউপি নির্বাচনে বিশ্বনাথে জাতীয় পার্টির প্রার্থী চুড়ান্ত
প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০১৫ ইং, ৮:২১ অপরাহ্ণ | সংবাদটি ৮০৮ বার পঠিত
তজম্মুল আলী রাজু :: ৮টি ইউনিয়ন ও ৪৩৬টি গ্রাম নিয়ে গঠিত প্রবাসী অধ্যূষিত বিশ্বনাথ উপজেলা। এবার দলীয় প্রতিক নিয়ে নিজ নিজ দলের প্রার্থীরা নির্বাচন করবেন। ৮টি ইউনিয়নের মধ্যে ২টি ইউনিয়নের প্রার্থী চুড়ান্ত করেছে জাতীয় পার্টি।
জাতীয় পার্টি ইতিমধ্যে বিশ্বনাথের ২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী চুড়ান্ত করেছে। কিছু দিনের মধ্যে অন্য ৬টি ইউনিয়নের প্রার্থী চুড়ান্ত করা হবে বলে জানাগেছে। সিলেট ২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় জাতীয় পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াহইয়া চৌধুরী এহিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্বনাথের জাতীয় পার্টি মনোনীত যেসব প্রার্থী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন তারা হলেন লামাকাজি ইউনিয়নে এ.কে.এম. দুলাল, দেওকলস ইউনিয়নে আজাদ আহমদ, সহল আল-রাজি চৌধুরী, দৌলতপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন।
এদিকে দেওকলস ইউনিয়নে ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আজাদ আহমদ দলীয়ভাবে চুড়ান্ত হলেও এলাকার অনেকেই সহল আল-রাজি চৌধুরীকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে চায়। তবে দল যার পাল্লা ভারি থাকবে শেষ পর্যন্ত তাকেই দলীয়ভাবে মনোনীত করা হবে বলে ধারনা করা হচ্ছে।


