বিশ্বনাথে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০১৫ ইং, ১:৫০ অপরাহ্ণ | সংবাদটি ১২৪১ বার পঠিত
২০০৬ সালের ২৮ অক্টোবর লগী-বৈঠাধারী আওয়ামী সন্ত্রাসীদের হাতে শাহাদতবরনকারী জামায়াত-শিবিরের নেতৃবৃন্দের স্মরণে বিশ্বনাথ উপজেলা জামায়াতের উদ্যোগে দলীয় কার্যালয়ে বুধবার সকালে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জামায়াতের আমীর আব্দুল কাইয়ূমের সভাপতিত্বে ও সেক্রেটারী এইচ এম আখতার ফারুকের পরিচালনায় দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন নায়েবে আমীর ইমাদ উদ্দিন, নিজাম উদ্দিন সিদ্দিকী চেয়ারম্যান, সহকারী সেক্রেটারী মতিউর রহমান, ছাত্রশিবির নেতা আব্দুল্লাহ আল ফাহিম, খাজাঞ্চী ইউনিয়ন জামায়াতের সভাপতি আশিকুর রহমান, রামপাশা ইউনিয়ন জামায়াতের সভাপতি আলহাজ্ব আব্দুন নুর, বিশ্বনাথ ইউনিয়ন জামায়াতের সভাপতি এখলাছুর রহমান, দৌলতপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আরাফাত আলী, লামাকাজী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আলী আহমদ, জামায়াত নেতা আবুল হোসেন, তাজুল ইসলাম, সায়েক আলী, আবুল কালাম, আলিম উদ্দিন, নুরুল ইসলাম ছাত্রনেতা মোছন আলী, হারুনুর রশীদ, মকসুদ খান, কামরুল ইসলাম প্রমূখ। আলোচনা সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন জামায়াত নেতা জহিরুল ইসলাম। -বিজ্ঞপ্তি


