খাজাঞ্চি ইউপি তালামীযের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০১৫ ইং, ৮:৩৭ অপরাহ্ণ | সংবাদটি ৬০৩ বার পঠিত
বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা শনিবার বিকেলে স্থানীয় রাজাগঞ্জ বাজারে অনুষ্ঠিত হয়।
শাখার সভাপতি হাফিজ আবু লেইছের সভাপতিত্বে ও সম্পাদক কুতুব আল ফরহাদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট পশ্চিম জেলা তালামীযের সহ-সভাপতি ছাইফুর রহমান শুভ। প্রধান প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা আল-ইসলাহ’র সহ-প্রচার সম্পাদক মাওলানা কবি মো.খছরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট পশ্চিম জেলা তালামীযের শিক্ষা ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক আলী আনহার শাহান, বিশ্বনাথ উপজেলা আল-ইসলাহ’র সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুল রব, বিশ্বনাথ উত্তর উপজেলার সাবেক সভাপতি মাওলানা ু হাবিবুর রহমান সুজন, বর্তমান সভাপতি শাহিন আহমদ, বিশ্বনাথ দক্ষিণ উপজেলার অর্থ সম্পাদক কামরুল ইসলাম, খাজাঞ্চি ইউনিয়ন আল ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক মাওলানা কবির আহমদ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, সাবুল খায়ের মো.দ্বিওয়ান।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ ফারুক আল মুনির। সংগীত পরিবেশন করেন ইয়াদ উদ্দিন। বিজ্ঞপ্তি


