বিশ্বনাথে লাইটেস ষ্ট্যান্ড শ্রমিকদলের কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০১৫ ইং, ৯:২২ অপরাহ্ণ | সংবাদটি ৭২৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলা সদরের নতুন বাজারস্থ লাইটেস ষ্ট্যান্ড শ্রমিকদলের কমিটি গঠন উপলক্ষে কর্মী সভা শনিবার রাত সাড়ে ৮টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উপজেলা শ্রমিকদলের আহবায়ক মনির মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক আবদুল জব্বার এবং আনসার আলীর যৌথ পরিচারলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মনির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক বশির আহমদ, বিএনপি নেতা ফারুক আহমদ।
এসময় উপস্থিত ছিলেন শ্রমিকদল নেতা তোরাব আলী গেদা, ইউনুছ আলী, সেবুল মিয়া, মাসুক মিয়া, ফজলু মিয়া, সানুর মিয়া, আবদুল খালিক, আমির আলী, আবদুস শহিদ প্রমুখ।
সভার সর্বসম্মতিক্রমে মাসুক মিয়াকে সভাপতি, বিশ্বনাথ উপজেলা সদরের লাইটেস ষ্ট্যান্ডের সভাপতি আবুল হোসেন কে সাধারণ সম্পাদক এবং ফজর আলী কে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট লাইটেস ষ্ট্যান্ড শ্রমিকদলের কমিটি গঠন করা হয়।


