উপশহর থেকে ছিনতাই ও ডাকাতি মামলার দুই আসামি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০১৫ ইং, ৬:১৮ অপরাহ্ণ | সংবাদটি ১০৬৬ বার পঠিত
নিউজ ডেক্স:: সিলেট নগরীর উপশহর ডি ব্লক থেকে ছিনতাই ও ডাকাতি মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শাহপরান থানা পুলিশ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তাদেরকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হচ্ছেন কানাইঘাটের গড়াই গ্রামের মুজিবুর রহমান চৌধুরীর ছেলে ইসমাইল হোসেন পাপ্পু (২২) এবং জকিগঞ্জের মুহিতপুর গ্রামের সিরাজ আহমদের ছেলে মোশাহিদ খান। তারা দুজনই উপশহর ডি ব্লকে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন।
তাদের বিরুদ্ধে শাহপরান থানায় ছিনতাই ও ডাকাতির মামলা রয়েছে।


