এসএমপি’র তিন পুলিশ কর্মকর্তার পদোন্নতি
প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০১৫ ইং, ৭:১০ অপরাহ্ণ | সংবাদটি ৬০১ বার পঠিত
নিউজ ডেক্স:: সিলেট মহানগর পুলিশের তিন পুলিশ কর্মকর্তার পদোন্নতি হয়েছে। পদোন্নতি হওয়ায় বৃহস্পতিবার এসএমপি কার্যালয়ে তাদেরকে র্যাংক ব্যাচ পরানো হয়।পদোন্নতি প্রাপ্তরা হলেন, এসআই (এবি) হতে ইন্সপেক্টর (এবি) আব্দুল গনি, মো. আব্দুল কাইয়ুম এটিএসআই থেকে টিএসআই এবং আলাউদ্দিন কনস্টেবল থেকে এটিএসআই।
তাদেরকে র্যাংক ব্যাচ পরিয়ে দেন অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম রোকন উদ্দিন ও উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আকরাম হোসেন।
এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার রোকন উদ্দিন বলেন, আপনারা সব সময় সৎ ও নিষ্ঠার সাথে কাজ চালিয়ে যাবেন।


