বালাগঞ্জে আ’লীগ-বিএনপি থেকে জাতীয় পাটিতে যোগদান
প্রকাশিত হয়েছে : ১২ মে ২০১৫ ইং, ৮:২৬ অপরাহ্ণ | সংবাদটি ৮৩৮ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জ উপজেলায় আওয়ামীলীগ ও বিএনপি থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী জাতীয়পাটি যোগদান করেছেন। সোমবার উপজেলার মুক্তার আলী,নানু মিয়া,নেছার আলীসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী জাতীয়পাটির সংসদ সদস্য ইয়াইহ্য়া চৌধুরী এহিয়ার হাতে ফুলের তোড়া দিয়ে জাপায় যোগদান করেন। এসময় উপস্থিত ছিলেন জাপা নেতা আব্দুল মান্নান,আব্দুল জলিল, মাসুক মিয়া, কামাল মিয়া,হারুনুর রশিদ,আব্দুল মসব্বির, শেখ নাসির উদ্দিন, হোসেন আহমদ,হাজি মনফর আলী,সিরাজুল ইসলাম,আকলু মিয়া,আমির আলী প্রমুখ।


