ওসমানীনগরে ভারতীয় নাসির বিড়িসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০১৫ ইং, ৩:২৬ অপরাহ্ণ | সংবাদটি ১০২০ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে বুধবার রাতে ৭০ হাজার ভারতীয় নাসির বিড়িসহ এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত হলো, জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের জহির উদ্দিনের পুত্র সৈয়দ আছনুর (৩৫)। বিষয়টি নিশ্চিত করেন থানার ওসি মো.মোরছালিন।
তিনি বলেন, বুধবার রাতের গোপন সংবাদের ভিত্তিত্বে বুধবার রাতে থানার এস আই সনক কান্তি দেব’র নেতৃত্বে একদল পুলিশ উপজেলার পশ্চিম গোয়ালাবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সময় অটোরিকশা (সিলেট থ-১১-৫৮৭৮) গাড়ি থেকে ৭০হাজার নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়িসহ গাড়ি আটক করে থানায় নিয়ে আসেন। উদ্ধারকৃত বিড়ির বাজার মূল্য প্রায় ৫০হাজার টাকা বলে পুলিশ তিনি জানান। সংশ্লিষ্ট আইনে থানায় মামলা দায়েরের পর আটকৃত ব্যক্তিকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে। ব্যবহৃত গাড়িটি থানা হেফাজতে রয়েছে বলে তিনি জানান।


