ছাতকে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০১৫ ইং, ৮:৩১ অপরাহ্ণ | সংবাদটি ৯৮২ বার পঠিত
ছাতক প্রতিনিধি:: ছাতকে সড়ক দুর্ঘটনায় মঞ্জুরা বেগম (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত আব্দুল কাদিরের স্ত্রী। সোমবার বিকেলে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের বোকার ভাংগা নামকস্থানে সিএনজি ও টেম্পুর মধ্যে মুখোমুখি সংঘর্ষ বাঁধে।এসময় টেম্পোতে থাকা বৃদ্ধ মঞ্জুরা বেগম ঘটনাস্থলেই মারা যায়। আর আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৫জনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।
ছাতক থানার ওসি হারুন অর-রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


