জাল টাকা ব্যবসায়ীর ৭ বছরের কারাদন্ড
প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০১৫ ইং, ৮:৪৫ অপরাহ্ণ | সংবাদটি ৯৩৯ বার পঠিত
নিউজ ডেক্স:: ভারতীয় রুপি ও দেশিয় জাল টাকা বহনের অপরাধে ৭ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। জানা গেছে, সোমবার বিকেল সোয়া ৩টায় সুনামগঞ্জ জেলা দায়রা জজ (স্পেশাল ট্রাইব্যুনাল-২) এর বিচারক প্রণয় কুমার দাশ উক্ত দন্ডাদেশ প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত রেজওয়ান আহামদ ওরফে বন্দে আলী দিরাই উপজেলার হোসনপুর গ্রামের মৃত রহমত আলী পীরের ছেলে। এ ঘটনায় অপর চারজনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। রায় ঘোষণাকালে দন্ডপ্রাপ্ত ব্যক্তি পলাতক রয়েছে।
আদালত সূত্র জানায়, ২০০১ সালের ২৩ জুন বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলার বেতগঞ্জ বাজার থেকে ভারতীয় ও দেশি ৮০ হাজার জাল টাকাসহ উক্ত ৫ জনকে আটক করে পুলিশ। এ ঘটনায় ওইদিন সুনামগঞ্জ সদর থানায় মামলা (২৪/০১) দায়ের করা হয়। আদালত দীর্ঘ শুনানী শেষে উক্ত রায় দেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট সোহেল আহমদ ছইল মিয়া। বাদী পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ আশরাফ উদ্দিন।


