পানিতে ডুবে ৩ ভাইয়ের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০১৫ ইং, ৮:৩৩ অপরাহ্ণ | সংবাদটি ১০০৩ বার পঠিত
নিউজ ডেক্স:: সুনামগঞ্জ জেলার তাহিরপুরে পানিতে ডুবে ৩ ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে।মৃত তিন সহোদররা হলো, আমিন মিয়া (১০),সুমন মিয়া (৮),আলামিন ( ৬)। তারা উপজেলার বাদাঘাট ইউনিয়নের সাহিদাবাদ-দশগর গ্রামের আজাহার উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বাড়ির পার্শ্ববর্তী মাঠে খেলা করতে গিয়ে ডুবার মধ্যে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে ৩ সহোদর নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পর লাশ পানিতে ভেসে উঠলে এলাকার লোকজন উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেন। ৩ সহোদরের একসঙ্গে মৃত্যুতে ওই শিশুদের মা-বাবা পাগল প্রায়। তাদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তাহিরপুর থানার ওসি শহিদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।