প্রেমিকের হাত ধরে প্রবাসীর স্ত্রী উধাও
প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০১৫ ইং, ৬:৩৪ অপরাহ্ণ | সংবাদটি ১২৮৭ বার পঠিত
নিউজ ডেস্ক :: সিলেটের দক্ষিন সুরমা মোগলাবাজার ইউনিয়নের মধ্যপ্রাচ্য প্রবাসী মজির মিয়ার এর স্ত্রী মোছাঃ শিফা বেগম(২৮) স্বামী- সন্তান রেখে প্রেমিকের সাথে পালিয়ে গেছেন। গত ৯ জুন মঙ্গলবার সকালে শিফা বেগম প্রেমের টানে ঘর ছাড়লেন সি্এনজি অটো রিক্সা চালক প্রেমিকের সঙ্গে। এ ঘটনায় মোগলাবাজার থানায় অভিযোগ করা হয়েছে।জানা যায়, দক্ষিন সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের সৌদিআরব প্রবাসী মজির মিয়ার সঙ্গে গোলাপগঞ্জ উপজেলার লক্ষনাবন্দ গ্রামের আব্দুল মান্নানের মেয়ে শিফা বেগমের প্রায় ১০ বছর আগে আনুষ্টানিকভাবে বিয়ে হয়। তাদের ঘরে ৬ বছরের ও ৪ বছরের দুটি পুত্রসন্তান রয়েছে । মজির মিয়া প্রবাসে থাকায় শিফা বেগম মোগলাবাজার থানার খন্দিয়ারচর গ্রামের মজুর আলীর ছেলে সিএনজি অটোরিক্সা চালক খালেদের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। গত ৯ জুন সকালে সুযোগ বুঝে সবার অজান্তে প্রেমিকের হাত ধরে পালিয়ে যান শিফা বেগম।
প্রবাসী মজির মিয়ার পারিবারিক সূত্রে জানা যায়, ১০ ভরি স্বর্ণ ও নগদ দুই লাখ টাকা নিয়ে প্রেমিকের হাত ধরে ছোট ছেলে সাফিকে নিয়ে চলে যান শিফা বেগম।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, গৃহবধূ পালিয়ে যাওয়ার ঘটনায় অভিযোগ নেওয়া হয়েছে।


