ফেঞ্চুগঞ্জে ট্রাক খাদে, দুই শ্রমিক নিহত
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০১৫ ইং, ১:০৭ অপরাহ্ণ | সংবাদটি ৮৯৮ বার পঠিত
নিউজ ডেক্স:: সিলেটের ফেঞ্চুগঞ্জে বালু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের খিলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ থানার ওসি নন্দন কান্তি ধর।নিহতরা হলেন- সিলেট নগরীর মাছিমপুরের সরাফত মিয়ার ছেলে আসলাম মিয়া (২৫) ও নেত্রকোনা জেলার রাণীঠাকুর গ্রামের আবদুল জব্বারের ছেলে সাইফুল ইসলাম (২০)।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি নন্দন কান্তি ধর জানান- সিলেট থেকে বালু নিয়ে ফেঞ্চুগঞ্জের দিকে যাচ্ছিল একটি ট্রাক। খিলপাড়া নামক স্থানে আসার পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ট্রাকের উপরে থাকা দুই শ্রমিক বালু চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।


