বিশ্বনাথে আওয়ামী লীগের ইফতার মাহফিল ২৭ জুন
প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০১৫ ইং, ৯:৫৪ অপরাহ্ণ | সংবাদটি ৯৮৭ বার পঠিত
বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ, বিশ্বনাথ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আগামী ২৭ শে জুন ৯ রমজান ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। স্থানীয় আনিকা কমিউনিটি সেন্টারে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহউদ্দিন সিরাজ। প্রধান বক্তার বক্তব্য রাখবেন সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জহুর চৌধুরী সুফিয়ান, সহ-সভাপতি মাসুকউদ্দিন আহমদ, অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, মহিলা বিষয়ক সম্পাদিকা বেগম নাজনীন হোসেন।
উক্ত ইফতার মাহফিলে দলীয় সর্বস্থরের নেতাকর্মীসহ বিশ্বনাথ উপজেলাবাসীকে অংশগ্রহণ করার জন্য আহবান জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. পংকি খান ও সাধারন সম্পাদক বাবুল আখতার।বিজ্ঞপ্তি


