বিশ্বনাথে উপজেলা প্রশাসনের ইফতার মাহফিল সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০১৫ ইং, ৮:১৪ অপরাহ্ণ | সংবাদটি ১০৫৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা :বিশ্বনাথে উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে ইফতার মাহফিল মঙ্গলবার উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে। ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক।ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. পংকি খান, সাধারণ সম্পাদক বাবুল আখতার, আওয়ামীলীগ নেতা মো. আমির আলী চেয়ারম্যান, আসাদুজামান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুহেল মাহমুদ, থানার অফিসার ইন-চার্জ মো. রফিকুল হোসেন, প্রকৌশলী খোন্দকার গোলাম শওকতসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিকসহ সর্বস্থরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


