বিশ্বনাথে হাজী মছলন্দর আলীর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০১৫ ইং, ৮:৫৪ অপরাহ্ণ | সংবাদটি ৯৪২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের বরুনী গ্রামের বিশিষ্ট মুব্ববী, সমাজসেবক ও শিক্ষানুরাগী হাজী মছলন্দর আলীর উদ্যোগে ও যুক্তরাজ্য প্রবাসী কফিল উদ্দিনের অর্থায়নে বৃহস্পতিবার দুপুরে রমজান মাসের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, হাজী মছলন্দর আলী, সেবুল আহমেদ, সাজিদ মিয়া, মাসুক মিয়া, আবদুল জলিল, আবদুল হান্নান, নিজাম মিয়া, শাহিন আহমদ, আবদুল কালাম, আফছর উদ্দিন, শফিক আলী, মেন্দী মিয়া, কালা মিয়া, মজনু মিয়া, হোসেন আলী প্রমূখ। এসময় এলাকার হত-দরিদ্র ১২০ পরিবারের রমজান মাসের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।


