বিশ্বনাথ আ.লীগের কমিটিতে স্থান পেলেন যারা
প্রকাশিত হয়েছে : ০৯ জুন ২০১৫ ইং, ১২:২১ অপরাহ্ণ | সংবাদটি ১৪৭৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলে কণ্ঠ ভোটের মাধ্যমে সভাপতি-সম্পাদক নির্বাচিত হয়েছেন। সভাপতি হলেন পংকি ও সম্পাদক হলেন বাবুল আখতার। ওই কমিটিতে সহ-সভাপতি ফখরুল আহমদ মতছিন, যুগ্ম-সম্পাদক ফারুক আহমদ এবং সাংগঠনিক সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম নাম স্থান পায়। কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়েছে বলে গতকাল সোমবার রাতে জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক জগলু চৌধুরী জানিয়েছেন। এছাড়া, মজম্মিল আলীকে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সভাপতি ও আছলম খানকে উপদেষ্টা করা হয়েছে।
পরে জেলা ও উপজেলা আ.লীগের দায়িত্বপ্রাপ্ত নেতাদের মাধ্যমে দলের পূণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে দলীয় সূত্রে জানাগেছে।
এদিকে, নতুন কমিটি গঠনকে প্রত্যাখান করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী মজম্মিল আলী। সোমবার রাতে এই সাংবাদিকদের তিনি ফোন করে তার মতামত ব্যক্ত করেন। এসময় মজম্মিল আলী অভিযোগ করেন, দলের দায়িত্বপ্রাপ্ত উর্ধ্বতন নেতৃবৃন্দ নিয়মানুযায়ী ভোটের মাধ্যমে কমিটি গঠন না করে কণ্ঠভোটে কমিটি করা হয়েছে।
প্রসঙ্গত, আ.লীগের সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে মজম্মিল আলী, পংকি খান, ফখরুল ইসলাম মতছিন, আলছম খানের নাম প্রস্তাব করেন উপস্থিত কাউন্সিলরা।
সাধারণ সম্পাদক পদে বাবুল আখতার, ফারুক আহমদ ও এডভোকেট সিরাজুল ইসলাম সিরাজের নাম প্রস্তাব করা হয়। পরে কণ্ঠ ভোটের মাধ্যমে সভাপতি-সম্পাদক নির্বাচিত করা হয়।


