সুনামগঞ্জে ৬টি ভারতীয় ঘোড়া আটক
প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০১৫ ইং, ৭:৫৫ অপরাহ্ণ | সংবাদটি ১১২৩ বার পঠিত
নিউজ ডেক্স:: সুনামগঞ্জ জেলার তাহিরপুরে ভারতীয় ৬টি ঘোড়া আটক করেছে বিজিবি। যার আনুমানিক মূল্য ২ লাখ ৫০হাজার টাকা।স্থানীয়রা জানায়, বুধবার ভোররাতে ও দুপুরে উপজেলার লাউড়েরগড় সীমান্তের ১২০৩এর ৫এস পিলার সংলগ্ন এলাকা দিয়ে চোরাচালানী আজাদ ও সাজ্জাদ মিয়া তাদের সহযোগীদের নিয়ে ভারত থেকে ৬টি ঘোড়া পাচার করে সুকৌশলে তাদের কামড়াবন্দ গ্রামের বাড়িতে নিয়ে যাচ্ছিল। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘোড়া রেখে
সবাই পালিয়ে যায়।
সুনামগঞ্জ ৮ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক গোলাম মহিউদ্দিন ঘোড়া আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
সুনামগঞ্জ ৮ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক গোলাম মহিউদ্দিন ঘোড়া আটকের সত্যতা নিশ্চিত করেছেন।


