বিশ্বনাথে সানশাইন মডেল একাডেমির ঈদ পুণর্মিলনী
প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০১৫ ইং, ৪:২৮ অপরাহ্ণ | সংবাদটি ১২৫৩ বার পঠিত
তজম্মুল আলী রাজু :: সিলেটের বিশ্বনাথে শিমুলতলায় এববিংস শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত, সানশাইন মডেল একাডেমির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। একাডেমির প্রিন্সিপাল মাওলানা জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সানশাইন মডেল একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, তরুন সমাজসেবক, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল বাছিত শামীম।
তাঁর বক্তব্যে বলেছেন, শিক্ষাই একটি জাতিকে পৌছে দিতে পারে উন্নতির স্বর্ণ শিখরে। ফলে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা একান্ত জরুরী। তিনি বলেন, শিক্ষার সাথে খেলাধুলা, বিনোদন ও সাংস্কৃতিক অনুষ্টান জড়িত।
শিক্ষানুরাগী সুরমান আলী সুমনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সানশাইন মডেল একাডেমির ম্যানেজিং কমিটির ভাইস-চেয়ারম্যান রকিব আহমদ, সদস্য কাওছার আহমদ, জামাল আহমদ, আখতার হোসেন রিপন, শিক্ষানুরাগী আব্দুল মনাফ, আঙ্গুর আলী, জালাল মিয়া, আব্দুল কুদ্দুছ, ফারুক মিয়া, ফজলু মিয়া, আব্দুল কালাম, শিক্ষদের মধ্যে জুবায়ের আহমদ, জুনায়েদ আহমদ, হেলাল আহমদ, শিশুক চন্দ্র দাশ, সুমন চন্দ্র দাশ, আব্দুল কাদির, রিমা বেগম, নুর জাহান বেগম, রুবেনা বেগম, ফারজানা বেগম, ঝর্না বেগম প্রমুখ।


