ওসমানীনগরে আ.লীগের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০১৫ ইং, ১০:০০ অপরাহ্ণ | সংবাদটি ১০২১ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগরে আওয়ামীলীগ অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার উপজেলার উত্তর গোয়ালা বাজারে উক্ত ইফতার মাহফিল অনুষ্টিত হয়। ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল হামিদ। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলুর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ। প্রধান বক্তা ছিলেন সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। উক্ত ইফতার মহফিলে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


