ওসমানীনগরে সড়ক দূর্ঘটনায় নিহত ৫ আহত ৫০
প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০১৫ ইং, ১:০৩ অপরাহ্ণ | সংবাদটি ১২৩৫ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে সড়ক দূর্ঘটনায় অন্তন ৫ জন নিহত হয়েছেন আরোও ৫০ যাত্রী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার গোয়ালা বাজার নামক স্থানে এঘটনা ঘটে। তবে তাৎক্ষনিক নিহত ও আহতদের নাম জানাযায়নি। বিষয়টি নিশ্চিত করেন থানার ওসি মুরছালিন।
তিনি বলেন, বি-বাড়িয়া থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি বাস ( ঢাকা মেট্রো-জ-১১০৮৭৭) গোয়ালাবাজার নামক স্থান আসামাত্রই নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়।


