প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০১৫ ইং, ৭:৪৭ অপরাহ্ণ | সংবাদটি ৭১৬ বার পঠিত
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। এরই মধ্য দিয়ে শেষ হলো পবিত্র মাহে রমজান। আগামীকাল শনিবার সারাদেশে একযোগে পালিত হবে পবিত্র ঈদুল ফিতর।
শুক্রবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।