ছাতকে রাজাপুরে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০
প্রকাশিত হয়েছে : ০১ জুলাই ২০১৫ ইং, ১০:৩৫ অপরাহ্ণ | সংবাদটি ৯৯৯ বার পঠিত
ছাতক প্রতিনিধিঃ ছাতকের একই স্থানে আ.লীগের দুই গ্রুপের ঘোষিত মানব বন্ধন ও প্রতিবাদ সভাকে কেন্দ্র করে সংষর্ষে ১০নেতাকর্মী আহত হয়েছে। বুধবার সকাল ১০টায় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের রাজাপুরবাজারে এঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা হলেন-তারেক (২৫), বিলাল (২৪), আলী হোসেন (২৬), আনোয়ার (৩৫)। বাকি আহতদের নাম জানাযায়নি। আহতদের মধ্যে আলী হোসেনকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এনিয়ে এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে বলে জানাগেছে।
জানাযায়, উপজেলার কালারুকা ইউনিয়নের রাজাপুর বাজারে আ.লীগের এমপি মুহিবুর রহমান মানিক সমর্থিত মানিক গ্রুপ প্রতিবাদ সভা ও পৌর মেয়র আবুল কালাম চৌধুরী সমর্থিত কালাম গ্রুপ একই স্থানে মানব বন্ধন কর্মসূচির ষোষনা দেয়। সকাল ১০টায় পূর্ব ঘোষিত কর্মসূচি পালনের জন্য দুই গ্রুপ রাজাপুর বাজারে আসলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। এসময় মানিক গ্র“পের আব্দুল আউয়াল ও কালাম গ্র“পের নেতৃত্ব দেয় শামীম। ঘটনার সময় দু.পক্ষই তাদের পূর্ব ঘোষিত মানববন্ধন ও প্রতিবাদ সভা একই স্থানে সম্পন্ন করার কথা বলায় দু.পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে।


