জগন্নাথপুরে সাংবাদিকদের সম্মানে জাপার ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০১৫ ইং, ১০:৪৯ অপরাহ্ণ | সংবাদটি ৭০৮ বার পঠিত
জগন্নাথপুর প্রতিনিধি:: সুনামগঞ্জের জগন্নাথপুরে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব ভবনে প্রেসক্লাব এর সাংবাদিকদের সম্মানে জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক পৌর কমিশনার আবু সুফিয়ান ঝুনু, সহ-সভাপতি পৌর কাউন্সিলর খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মানিক মিয়া তালুকদার, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান, প্রচার সম্পাদক লুৎফুর রহমান, জাপা নেতা আব্দুল মালিক, হাজী ছত্তার মিয়া, বাউল শিল্পী তৈয়ব উদ্দিন, সাহাব উদ্দিন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব এর সাংবাদিক উপদেষ্টা ওয়াহিদুর রহমান ওয়াহিদ, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, যুগ্ম-সম্পাদক হিফজুর রহমান তালুকদার জিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা বদরুল ইসলাম।


