বিশ্বনাথে আল-হেরা শপিং সিটি ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ০২ জুলাই ২০১৫ ইং, ১০:০৩ অপরাহ্ণ | সংবাদটি ১১৮২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে বৃহস্পতিবার আল-হেরা শপিং সিটি ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফিল মার্কেটের ৩য় তলায় অনুষ্ঠিত হয়েছে। ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক।
ব্যবসায়ী সমিতির সভাপতি খালেদ আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহিন মিয়ার পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শপিং সিটির চেয়ারম্যান মো. পংকি খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুহেল মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, কানুনগো ইসমাঈল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আল-ব্যবসাীয় সমিতির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান,আব্দুস সালাম, ব্যবসায়ী ইয়াত্তর আলী, সেবুল মিয়া, সালাম মিয়া, জহুর আলী, তকলিছ আলী, নজরুল ইসলাম, ফজলুর রহমান, মতিউর রহমান, রাসেল আহমদ, লেখন মিয়া, মনির মিয়া প্রমুখ।


