বিশ্বনাথে তিন ইউনিয়ন নিয়ে হচ্ছে যুব উন্নয়ন সমবায় সমিতি
প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০১৫ ইং, ৮:৫৫ অপরাহ্ণ | সংবাদটি ১১৫৩ বার পঠিত
স্টাফ রিপোর্টার:: প্রবাসী অধ্যূষিত উপজেলা হিসেবে পরিচিত বিশ্বনাথ। এবার ওই উপজেলার তিনটি ইউনিয়ন নিয়ে গঠন করা হচ্ছে সমিতি। সমিতির আওতাভুক্ত হিসেবে দশঘর, দেওকলস ও দৌলতপুর ইউনিয়ন। সমিতির নাম রাখা হয়েছে ‘দশঘর, দেওকলস, দৌলতপুর’। এ উপলক্ষে এক প্রস্তুতি সভা গতকাল বুধবার দেওকলস ইউনিয়নের সুমন আহমদ সুননের বাড়িতে অনুষ্ঠিত হয়।
সুমন আহমদ সুননের সভাপতিত্বে ও কয়েছ আহমদ পাশার পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ঠ সমাজসেবক, রাজনীতিবিদ মনোহর আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক আজাদ মিয়া, ইব্রাহিম খান, লায়েছ খান, আফজল আলী প্রমুখ। সভায় তিন ইউনিয়নের বিপুল সংখ্যক যুবক উপস্থিত ছিলেন।


