বিশ্বনাথে পুলিশ প্রশাসনের উদ্যোগে পোনামাছ অবমুক্ত
প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০১৫ ইং, ৩:২৪ অপরাহ্ণ | সংবাদটি ১০৫৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ও থানা কমিউনিটি পুলিশিং ফোরাম আয়োজনে রোববার বেলা আড়াইটায় উপজেলা সদরের বাসিয়া নদীতে পোনামাছ অবমুক্তকরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে পোনামাছ অবমুক্ত করেন সিলেটের পুলিশ সুপার নূরে আলম মিনা পিপিএম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ রফিকুল হোসেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, সমাবসেজক যুক্তরাজ্য প্রবাসী শামছুল হক, থানার এস আই মনছুর মিয়া, আবু সাঈদ, সুমন চন্দ্র সরকার, তোফাজ্জল হোসেন, কল্লোল গোষস্বামী, মনির হোসেন, এ এস আই হুমাইন আহমদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, কোষাধ্যক্ষ অসিত রঞ্জন দেব, সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, নূর উদ্দিন, জামাল মিয়া প্রমূখ।


