বিশ্বনাথে প্রথম আলো সমবায় সমিতির ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০১৫ ইং, ১০:৫১ অপরাহ্ণ | সংবাদটি ১১৮৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলার দশঘর ইউপি’র প্রথম আলো সমবায় সমিতির উদ্যোগে স্থানীয় মাছুখালী বাজারের গ্রাম বাংলা রেষ্টুরেন্ট রোববার ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি কাবুল উদ্দিনের সভাপতিত্বে ও কোষাধক্ষ্য মনোয়ার আলীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক রোহেল উদ্দিন।
সভায় বক্তব্য রাখেন,সধারন সম্পাদক আলা উদ্দিন,উপস্থিত ছিলেন,মুরব্বি নুর আলী, এনাম উদ্দিন,ছনাই মিয়া সংগটনের সদস্য সাহাব উদ্দিন,মতিউর রহমান,সেবুল মিয়া,আব্দুল কাদির,ইসলাম উদ্দিন,আবুল কালাম,রফিজ আলী,ইব্রাহিম আলী,আছকির আলী,জিলু মিয়া প্রমুখ।


