বিশ্বনাথে মুফতিবাজার বণিক সমিতির ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০১৫ ইং, ৯:২৫ অপরাহ্ণ | সংবাদটি ৬০০ বার পঠিত
বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের মুফতিবাজার বণিক কল্যাণ সমিতির উদ্যোগে বুধবার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি আলতাব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান রানার পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতির আবদুল্লাহ কালা মিয়া, সাংগঠনিক সম্পাদক মাছিম আহমদ, কোষাধ্যক্ষ গৌছ আহমদ বাবুল, সদস্য বাদশা মিয়া, দুদু মিয়া, সুয়াইব আলী, সমুজ আলী, সৈয়দ কাওছার মিয়া, ফয়জুল ইসলাম, মুব্বীর ইছহাক আলী, ইন্তাজ আলী, প্রবাসী হাবিবুর রহমান লালা মিয়া, আবদুর ছবুর, ব্যবসায়ী আবদুল মন্নান, সুন্দর আলী, মখলিছ আলী, জমির আলী, কবির মিয়া, আজমান আলী, সিদ্দেক আলী, বুরহান উদ্দিন প্রমূখ। দোয়া পরিচালনা করেন মাওলানা আকমল মিয়া। বিজ্ঞপ্তি


