বিশ্বনাথ উপজেলা ছাত্রদল নেতা খজিরের কারামুক্ত
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০১৫ ইং, ২:০০ অপরাহ্ণ | সংবাদটি ১১৪৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সিনিয়র সদস্য তারেক আহমদ খজির দীর্ঘ ৩৭ দিন কারা বরণ করে শুক্রবার সকালে কারামুক্ত লাভ করেন। সিলেট কেন্দ্রীয় কারা ফটকের সামনে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মী।
এসময় উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবকদল নেতা তছির আলী, উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন, সদস্য খালেদ আহমদ,শাহজাহান প্রমূখ।
প্রসঙ্গত, বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলায় তারেক আহমদ খজিরকে থানা পুলিশকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।


