বিশ্বনাথ প্রেসক্লাবের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০১৫ ইং, ৯:২৫ অপরাহ্ণ | সংবাদটি ১০৭৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সুশীল সমাজ, এতিম ও ছিন্নমূল শিশুদের সম্মানে ঐতিহ্যবাহী বিশ্বনাথ প্রেসক্লাবের ইফতার মাহফিল শনিবার উপজেলা শহরের নতুনবাজারস্থ “সোনারগাঁও রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে” অনুষ্ঠিত হয়েছে। ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তারা বলেছেন, ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে বিশ্বনাথ প্রেসক্লাব ইফতার মাহফিলের আয়োজন করে। এ ধরনের মহতি উদ্যোগকে স্বাগত জানালে ছোট হবে তারপরও প্রসংসা করতে হয়। বক্তারা আরো বলেন, সমাজে অনেক বিত্তশালী আছেন চাইলে এতিম, ছিন্নমূল শিশুদের নিয়ে ইফতারসহ তাদের কল্যাণে কাজ করতে পারেন। কিন্তু উদ্যোগের কারণে অনেকে এ সুযোগ থেকে বঞ্চিত রয়েছে। ভবিষৎতে এতিম ও ছিন্নমূল শিশুদের পাশে দাড়িয়ে তাদের কল্যাণ করার জন্য বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান। বিশ্বনাথ প্রেসক্লাব সব সময় আলাদা। ওই ক্লাবের নেতৃবৃন্দ ব্যতিক্রমী অনুষ্ঠান করেন এজন্য বিশ্বনাথবাসী কৃতজ্ঞ। ভালকাজে বিশ্বনাথবাসী প্রেসক্লাবের পাশে আছে এবং থাকবে।
মান্নান মোমোরিয়াল ট্রাস্ট ইউকের সৌজন্যে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা যুগ্ম-সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু। ইফতারের পূর্বে দোয়া পরিচালনা করেন মাওলানা নূরুল হক।
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের পরিচালনায় প্রেসক্লাবের ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমির আলী চেয়ারম্যান, শিক্ষক মাওলানা রশীদ আহমদ, বিশ্বনাথ সদর ইউনিয়নন আওয়ামী লীগের সভাপতি সূফি শামছুল ইসলাম, সাধারণ সম্পাদক মহব্বত আলী জাহান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আমির আলী, সহ-সভাপতি আরশ আলী, সাংগঠনিক সম্পাদক আরান দেব, সিলেট জেলা যুবলীগ নেতা শেখ মো. আজাদ, বিশ্বনাথ উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দছ আলী, যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন, বিশ্বনাথ পুরানবাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক আল-জয়নাল, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাসিক বিশ্বনাথ ডাইজেস্ট সম্পাদক রফিকুল ইসলাম জুবায়ের, ব্যবসায়ী রুস্তুম বেগ, ব্যবসায়ী নূরুল ওয়াছে আলতাফী কালাম, মিজানুর রহমান মিজান, মো. শানু মিয়া, চিকিৎসক আব্দুল কদ্দুছ চৌধুরী, আওয়ামী লীগ নেতা নেয়াব আলী, ছাত্রজমিয়ত নেতা হাসান-বিন-ফাহিম, সংবাদপত্র এজেন্ট কাজী মো. ফরিদ আহমদ,বিশ্বনাথ পুরান বাজার বণিক সমিতির কমিশনার হেলাল মিয়া।
অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত হয়েছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান আহমেদ নূরউদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি জালালউদ্দিন চেয়ারম্যান, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া চেয়ারম্যান, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার খান।
বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, কোষাধ্যক্ষ অসিত রঞ্জন দেব, কার্যকরী কমিটির সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, শহিদুর রহমান, আব্দুস সালাম মুন্না, সদস্য নূর উদ্দিন, জামাল মিয়া, আবুল কাশেম, আব্দুল মজিদ, ফটো সাংবাদিক সফিকুল ইসলাম শফিক প্রমুখ।


