অলংকারী ইউনিয়ন আল-ইসলার ইফতার মাহফিল সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০১৫ ইং, ১১:০১ অপরাহ্ণ | সংবাদটি ৮০৮ বার পঠিত
আঞ্জুমানে আল-ইসলাহ বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়ন শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। শনিবার স্থানীয় পনাউল্লাহ বাজারস্থ শাহজালাল কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।অলংকারী ইউনিয়ন আল-ইসলাহর সভাপতি মাওলানা নূরুল ওয়াহিদের সভাপতিত্বে ও মাওলানা ছাদিকুর রহমানের পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আল-ইসলাহর মহাসচিব মাওলানা এ.কে.এম মনোওর আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- আল-ইসলাহ সিলেট জেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ মাওলানা আবু জাফর মোঃ নুমান, বিশ্বনাথ উপজেলা আল-ইসলাহর সভাপতি উপাধ্যক্ষ মাওলানা আখতার আলী, সাধারন সম্পাদক ফয়জুল ইসলাম, শিমুলতলা সাইনশাইন মডেল একাডেমীর চেয়ারম্যান আব্দুল বাছিত শামিম, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল কুদ্দুছ, অভিযাত্রীক সম্পাদক কবি রফিকুল ইসলাম মুবিন। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন আল-ইসলাহর সাধারন সম্পাদক রজব আলী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-সিলেট লেখক ফোরামের সভাপতি নাজমুল ইসলাম মকবুল, উপজেলা আল-ইসলাহর সহ-সাধারন সম্পাদক আকমল হোসাইন শাকুর, আল-ইসলাহ নেতা মাওলানা ওলিউর রহমান, হারুনুর রশীদ প্রমূখ। বিজ্ঞপ্তি


