বিশ্বনাথে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ৭
প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০১৫ ইং, ১২:৫৭ অপরাহ্ণ | সংবাদটি ১৯৩২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ কমপক্ষে ৭জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। গতকাল বুধবার সকালে ও বৃহস্পতিবার ভোর বেলায় উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিঙ্গেরকাছ এলাকায় এঘটনা ঘটে। আহতরা হলেন-পশ্চিমগাঁও গ্রামের মুসলিম আলীর ছেলে রায়হায় (১০), ফারুক মিয়ার মেয়ে সিমা বেগম,। লিলা রানী দাশ (৩৫), শেখেরগাঁও (নদীরপাড়) গ্রামের আবদুর নুরের ছেলে শাহিন মিয়া (২৫) তার ভাই রুবেল (২০)। বাকি আহতদের নাম জানাযায়নি। আহতরা প্রাথমিক চিকিৎসা গ্রহন করেছেন বলে এলাকাবাসী জানান।
বিষয়টি নিশ্চিত করে সিঙ্গেরকাছ এলাকার বাসিন্দা হাফিজ আরব খান ডেইলি বিশ্বনাথ ডটকমকে বলেন, শিশুরা সকালে মখতবে যাওয়ার পথে ও অন্য রাস্তায় চলাচলের সময়ে শিয়ালের কামড়ে আহত হয়েছেন।


