যুক্তরাজ্য নর্থ ইউকের হাল ও ইষ্ট রাইডিং জোনের কমিটিতে স্থান পেলেন সামছুল
প্রকাশিত হয়েছে : ২৮ জুন ২০২৬ ইং, ৬:৫২ অপরাহ্ণ | সংবাদটি ৬ বার পঠিত
যুক্তরাজ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবে নর্থ ইউকের হাল ও ইষ্ট রাইডিং জোনের কমিটি অনুমোদন লাভ করেছে।
নতুন এই কমিটিতে বিশ্বনাথ পুরান বাজারের সুপরিচিত মুখ, ড্রিম ওয়ারিওরস ক্রিকেট ক্লাব বিশ্বনাথ, এর চেয়ারম্যান ও সাবেক মদন মোহন কলেজ ছাত্রদল নেতা মোঃ সামছুল ইসলাম নবনির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য, হাল এবং ইষ্ট রাইডিং শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটি ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় সামছুল ইসলাম বলেন, তার ওপর আস্থা রেখে দায়িত্ব দেওয়ায় তিনি দলের নেতৃবৃন্দের প্রতি চিরকৃতজ্ঞ। প্রবাসে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করব।
তিনি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক বাবর চৌধুরী কে। প্রেসবিজ্ঞপ্তি


