বিশ্বনাথে স্যালাইনের ভিতরে কেরোসিন দিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ
প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০১৫ ইং, ৬:২১ অপরাহ্ণ | সংবাদটি ১৬৩৭ বার পঠিত
তজম্মুল আলী রাজু, জামাল মিয়া:: বিশ্বনাথে অসুস্থ বৃদ্ধ তোবার আলী (৬৫) কে স্যালাইনের ভিতরে কেরোসিন দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে উপজেলা সদরের পুরান বাজারস্থ নিহতের বাসায় এঘটনা ঘটে। নিহত হলেন উপজেলা সদরের পুরান বাজারস্থ মৃত আবদুল গফুরের ছেলে। এঘটনায় উপজেলা সদরে তোলপাড় সৃষ্টি হয়েছে। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলে নিহতের পরিবার জানায়।
নিহতের ছেলে আবদুর রহমান গণমাধ্যম কর্মীদের জানান, বাবা অসুস্থ থাকায় গত শুক্রবার সকালে বাসায় স্থানীয় ডাক্তাদের পরামর্শে তার শরীরের একটি স্যালাইন দেয়া হয়। স্যালাইনটি পুশ করার কিছু সময় পর আমি বাসা থেকে জরুরী কাজে বাজারে আসি। প্রায় আধাঘন্টা পর ফের বাসায় ফিরে যাই। বাসায় গিয়ে দেখতে পাই স্যালাইনের ওপরে কিছু অংশ কাটা রয়েছে। এ বিষয় অসুস্থ বাবাকে স্যালাইন কাটার বিষয় জানতে চাইলে তিনি বলেন, তার ২য় স্ত্রী সাজনা বেগম (৩০) এসে স্যালাইন কেটে গেছে। এর কিছুক্ষণ পর তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে সিলেট নগরীরেরে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা বাবাকে পরীক্ষা-নিরীক্ষা করেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে নেয়ার পথে হাসপাতালে মৃত্যু বরণ করেন।
নিহতের ছেলে আরও বলেন, প্রাইভেট হাসপাতালের ডাক্তাররা জানান বাসায় যে স্যালাইন দেয়া হয়েছে এর মধ্যে কেরোসিন দেয়া হয়েছিল। ওই স্যালাইনের বিষক্রিয়া বাবার মৃত্যু হয়েছে বলে তারা জানিয়েছেন। মঙ্গলবার বিকেলে পিতার মৃত দেহ নিয়ে বাসায় এসে বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন বলে তিনি জানান।
অভিযুক্ত সাজনা বেগমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি।
এব্যাপরে বিশ্বনাথ থানার ওসি রফিকুল হোসেন বলেন, স্যালাইনের ভিতরে কেরোসিন দিয়ে হত্যার অভিযোগ শুনেছি। তবে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণের প্রস্তুতি গ্রহন করা হচ্ছে।


