জগন্নাথপুরে যুবকের আত্মহত্যার চেষ্টা
প্রকাশিত হয়েছে : ০২ আগস্ট ২০১৫ ইং, ১১:৩৪ অপরাহ্ণ | সংবাদটি ১১১৩ বার পঠিত
ওয়াহিদুর রহমান ওয়াহিদ,জগন্নাথপুর::সুনামগঞ্জের জগন্নাথপুরে হারপিক খেয়ে এক যুবক আত্মহত্যার চেষ্টা করেছেন বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর পৌর এলাকার হাসপাতাল পয়েন্টের পাশে ডাক্তার দিব্য রঞ্জন দেব এর বাসায়।
জানাগেছে, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দেব গ্রামের বারেন্দ্র দেবের ছেলে ও ডাক্তার দিব্য রঞ্জন দেবের ভাগিনা বাবুল দেব দীর্ঘদিন ধরে ডাক্তার দিব্য রঞ্জন দেবের বাসায় থেকে সহকারি হিসাবে কাজ করে আসছেন।
শনিবার রাত সাড়ে ১১ টার দিকে আত্মহত্যা করার জন্য হারপিক খেয়ে বাবুল দেব (৩০) ছটফট করতে থাকেন। রাতেই তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। প্রেম ঘটিত কারণে বাবুল দেব বিষ খেয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।


