নিখোঁজের ৫ঘন্টা পর বাসিয়া নদী থেকে শিশুর লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০১৫ ইং, ৩:০২ অপরাহ্ণ | সংবাদটি ৮৬৩ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের দক্ষিণ সুরমার কামালবাজারে নিখোঁঁজ হবার ৫ঘন্টা পর বাসিয়া নদী থেকে মাহি আহমদ (৯) নামের এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে সিলেট ফায়ার ব্রিগেডের ডুবুরী দল। রোবরার রাত সাড়ে ৯টার দিকে লাশ উদ্ধার কর হয়। মাহি দক্ষিণ সুরমা উপজেলার মরতাশপুর গ্রামের জমির আলীর পুত্র।
ফায়ার ব্রিগেড সূত্রে জানা যায়, মাহি আহমদ কামালবাজারস্থ আনন্দবাজার সংলগ্ন বাসিয়া নদীর পাশে ক্রিকেট খেলছিলো। নদীর পাশেই তাদের বাড়ি। খেলার একপর্যায়ে বলটি নদীতে পড়ে যায়। নদী থেকে বল তুলতে ঝাপ দিলে মাহি নিখোঁজ হয়। এরপর থেকে স্থানীয় লোকজন অনেক চেষ্টা করেও তার সন্ধান পাননি। পরে ফায়ার সার্ভিস সিলেটের সিনিয়র ষ্টেশন অফিসার জাবেদ হোসেন, মো. তারেক ডুবুরী দল নিয়ে সেখানে হাজির হন। প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে মাহির লাশ উদ্ধার করা হয়। এসময় মাহির স্বজনেরা তাকে নিয়ে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মাহি স্থানীয় হাসেমি একাডেমীর দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল।
এদিকে, আজে সোমবার সকাল ১০টায় মাহির জানাযার নামাজ কামালবাজারস্থ কুড়িরগ্রাম জামে সমজিদে জানাযার নামাজ শেষে পারিবারিক কবস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে। জানাযার নামাজে কয়েক শতাধিক মানুষ অংশগ্রহন করেন।


