বিশ্বনাথে উদ্বোধন করতে পারলেন না এমপি এহিয়া
প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০১৫ ইং, ৬:১২ অপরাহ্ণ | সংবাদটি ১৪৪৩ বার পঠিত
তজম্মুল আলী রাজু :: বিশ্বনাথের দশঘর ইউনিয়নের কাশিমপুর গ্রাম। ওই গ্রামে বিদ্যৎ এর উন্নয়ন করেছেন বলে দাবিদার সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া। ৫ আগস্ট উদ্বোধন করার কথা ছিল সাংসদ ইয়াহইয়া চৌধুরীর। কিন্তু সোমবার তড়িঘড়ি করে সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী বিদ্যৎতের উদ্বোধন করেন। এনিয়ে সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তবে ৫ আগস্ট ইয়াহইয়া চৌধুরী এহিয়ার সম্মানে কাশিম পুর এলাকাবাসি সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করেছে বলে জানাগেছে।
ক্ষমতার দাপট, গায়ের জোর আর ক্ষমতাশীন দলের কারণে শফিকুর রহমান চৌধুরী কাশিমপুর গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন করেছেন বলে অনেকেই মনে করছেন।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার বলেন, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী’র প্রচেষ্ঠায় কাশিমপুর গ্রামে বিদ্যুতের উন্নয়ন হয়েছে। এটা সরকারী বরাদ্ধ, আওয়ামী লীগের সরকার উন্নয়ন করেছে ফলে সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরীর নৈতিক ও রাজনৈতিক অধিকার হিসেবে তিনি উন্নয়নের উদ্বোধন করেছেন।


