জগন্নাথপুরে অতিষ্ঠ হয়ে ছেলেকে পুলিশে দিলেন মা
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০১৫ ইং, ৯:১১ অপরাহ্ণ | সংবাদটি ১৩৪২ বার পঠিত
ওয়াহিদুর রহমান ওয়াহিদ,জগন্নাথপুর:: সুনামগঞ্জের জগন্নাথপুরে মাদকসেবী ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এক মা তার ছেলেকে থানা পুলিশে সোপর্দ করেছেন। তার নাম রমজান আলী (২০)। সে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের ছোরাব আলীর ছেলে।
জানাগেছে, বুধবার মাদকসেবী ছেলের অত্যাচারে অতিষ্ঠ মা তার ছেলে রমজান আলীকে থানা পুলিশে সোপর্দ করেন। পরে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ূন কবির ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদকসেবী রমজান আলীকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়।


