জগন্নাথপুরে দুই গাড়ির সংঘর্ষে আহত ৫
প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০১৫ ইং, ৯:২৪ অপরাহ্ণ | সংবাদটি ১৩৬১ বার পঠিত
ওয়াহিদুর রহমান ওয়াহিদ,জগন্নাথপুর:: সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই গাড়ির সংঘর্ষে কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর-চিলাউড়া সড়কের নোয়াপাড়া নামক স্থানে।
জানাগেছে, বুধবার দুপুরে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের জগন্নাথপুর-চিলাউড়া সড়কের নোয়াপাড়া নামক স্থানে অটোরিকশা ও টেম্পোর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে এ দুই গাড়িতে থাকা কমপক্ষে ৫ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে আনোয়ার মিয়া (৫০) ও রইছ উদ্দিনকে (৭৫) জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং অন্যান্য আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।


