জগন্নাথপুরে মাতালকে ২ মাসের কারাদন্ড
প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০১৫ ইং, ৯:৩০ অপরাহ্ণ | সংবাদটি ১০৮২ বার পঠিত
ওয়াহিদুর রহমান ওয়াহিদ,জগন্নাথপুর:: সুনামগঞ্জের জগন্নাথপুরে আলী হোসেন (৩৬) নামের এক মাতালকে ২ মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। সে জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর আশিঘর গ্রামের মৃত মুছলিম উল্লার ছেলে। জানাগেছে, গত মঙ্গলবার রাতে পৌর এলাকার হাসপাতাল পয়েন্টে মদ খেয়ে মাতলামি করছিল আলী হোসেন। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ মাতাল আলী হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে। বুধবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ূন কবির ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাতাল আলী হোসেনকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে দণ্ডপ্রাপ্তকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়।


