জগন্নাথপুর উপজেলা প্রশাসনের সভা
প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০১৫ ইং, ৮:৩০ অপরাহ্ণ | সংবাদটি ১০৬৪ বার পঠিত
জগন্নাথপুর প্রতিনিধি:: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে পৃথকসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন-শৃঙ্খলাসভা ও উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদসভা অনুষ্ঠিত হয়। পৃথক সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আকমল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ূন কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এসএম আব্দুল হাকিম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী (জনস্বাস্থ্য) আব্দুর রব সরকার, উপজেলা প্রকৌশলী (বিদ্যুৎ) জিন্নাত আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শহীদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুল আবরার, উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারোয়ার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পেয়ার আলী, কলকলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সাজ্জাদুর রহমান, পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান আরশ মিয়া, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মজলুল হক, সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান আবুল হাসান, আশারকান্দি ইউপি চেয়ারম্যান আইয়ূব খান, পাইলগাঁও ইউপি চেয়ারম্যান আপ্তাব উদ্দিন প্রমূখ। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #


