নাজির বাজারে সড়ক দূর্ঘটনায় ব্যবসায়ী নিহত
প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০১৫ ইং, ১২:০০ পূর্বাহ্ণ | সংবাদটি ১৫৬৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::সিলেট-ঢাকা মহাসড়কের নাজির বাজারে মঙ্গলবার রাত ১০টায় সড়ক দূর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতের নাম সাজন আলী (৪০)। তিনি ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের নিজ কুরুয়া উত্তরপাড়া গ্রামের নছিম উল্লার ছেলে। তিনি নাজির বাজার শাপলা ডেকোরেটার্স এর পরিচালক। বিষয়টি নিশ্চিত করেন নাজির বাজার ব্যবসায়ী সমিতির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কালাম রুনু ও ব্যবসায়ী আবদুল মুমিন নোমান।
তারা ডেইলি বিশ্বনাথ ডটকম কে জানান,মঙ্গলবার রাত ১০টায় নিজ ব্যবসা প্রতিষ্টার বন্ধ করে বাড়ি ফেরার পথে রাস্তায় দাড়িয়ে থাকা অবস্থায় সিলেটগামী একটি নোহা গাড়ি তাকে সজোরে ধাক্ষা দেয়। এসময় তিনি মাটিতে লুঠে পড়ে। পরে স্থানীয় ব্যবসায়ীরা তাকে আহত অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পথ তিনি মারা যান। তবে নোহা গাড়িটি আটক করা সম্ভব হয়নি বলে তারা জানান। এরির্পোট রাত পৌনে ১১টায় লেখা পর্যন্ত ব্যবসায়ীর লাশ সিলেট ওসমানী হাসপাতালে রয়েছে বলে জানাগেছে।


