বিশ্বনাথে ডিবি পুলিশের হাতে ১৫০বোতল মদসহ গ্রেফতার ৪
প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০১৫ ইং, ১০:৩৪ অপরাহ্ণ | সংবাদটি ১৭৬৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে ডিবি পুলিশ ১৫০ বোতল ভারতীয় মদসহ চারজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন-সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার ডাকাতিগাঁও গ্রামের আবুল হোসেনের ছেলে কালা মিয়া (২৫) একই গ্রামের মৃত আবদুল কাদিরের ছেলে জালাল উদ্দিন (৪০), জালালাবাদ থানার মানসিনগর গ্রামের মৃত আবদুল বারীর ছেলে আবদুর রাজ্জাক (৪৫), একই থানার মোগলগাঁও গ্রামের নজাবত আলী ছেলে আলা উদ্দিন (১৮)। সোমবার রাত সাড়ে ৭টায় উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের সামন থেকে তাদের গ্রেফতার করা হয়।
সিলেট গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এস এম আল মামুন জানান, তার নেতৃত্বে সিলেট গোয়েন্দা শাখার এস আই দেব দুলাল ও এস আই মসিউরসহ একদল ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে ১৫০ বোতল ভারতীয় মদসহ চারজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হবে বলে তিনি জানান।


