বিশ্বনাথে রাস্তার নির্মিত দেয়াল ভেঙে দিল গ্রামবাসী
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০১৫ ইং, ৪:৫৭ অপরাহ্ণ | সংবাদটি ১৬১৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে শনিবার সকালে উপজেলার শাহজিরগাঁও গ্রামে রাস্তার ওপর নির্মিত দেয়াল ভেঙে দিয়েছে গ্রামবাসী। ফলে ১৮দিন পর রাস্তায় দিয়ে চলাচলের সুযোগ পেল ওই গ্রামের একটি পরিবার।
জানা গেছে, গত ২৫ জুলাই রাতে উপজেলার শাহজিরগাঁও গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আবদুন নুর এর বাড়িতে গ্রামের মসজিদের জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে পূর্ব শাহজিরগাঁও গ্রামের রফিক আলী ও মানিক মিয়ার লোকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৮জন আহত হন।
এঘটনায় গত ২৭ জুলাই বিশ্বনাথ থানায় মানিক মিয়ার পক্ষে সোনাফর আলীর পুত্র ফয়জুল ইসলাম জয় বাদি হয়ে প্রতিপক্ষের ১৩জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ৭-৮জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
অপরদিকে, এঘটনায় ২৮ জুলাই মঙ্গলবার রফিক মিয়া বাদী হয়ে সিলেট জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত-৩ এ মানিক মিয়াসহ প্রতিপক্ষের ৯জনের নাম উল্লেখ করে আরো ৭-৮জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি সি.আর মামলা দায়ের করেছেন (২০৪/২০১৫)।
এব্যাপারে রফিক মিয়ার মা সুফিয়া বেগম বলেন, দীর্ঘ ১৮দিন পর আমরা বন্দি ছিলাম। আজ (গতকাল শনিবার) স্থানীয় ইউপি মেম্বার তোরাব আলীসহ গ্রামের মুরব্বীগন আমাদের রাস্তার ওপর নির্মিত দেয়াল ভেঙে দিয়েছেন। এতে গ্রামবাসীর প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


