বিশ্বনাথ উপজেলা জামায়াত নেতৃবৃন্দের বিবৃতি
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০১৫ ইং, ৮:৫২ অপরাহ্ণ | সংবাদটি ৯২৩ বার পঠিত
২৪ আগষ্ট সোমবার ডেইলি বিশ্বনাথ ডটকম অনলাইন পত্রিকায় ‘বিশ্বনাথে শিবির ক্যাডার গ্রেফতার’ শিরোনামে প্রকাশিত সংবাদের সাথে ভিন্নমত পোষন করে বিবৃতি দিয়েছেন বিশ্বনাথ উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ আব্দুল কাইয়ুম, নায়েবে আমীর মাষ্টার ইমাদ উদ্দিন ও সেক্রেটারী এইচ এম আখতার ফারুক এক বিবৃতিতে বলেন- প্রকাশিত সংবাদে গ্রেফতারকৃত সেলিম আহমদকে একজন শিবির ক্যাডার ও তালিকাভূক্ত সন্ত্রাসী বলে উল্লেখ করা হয়। কিন্ত সেলিম আহমদ বাংলাদেশ জামায়াতে ইসলামী লামাকাজী ইউনিয়নের ৭নং ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক ও একজন পেশাদার অটোরিক্সা (সিএনজি) চালক। সে কখনও কোন ধরনের সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিলনা এবং বর্তমানেও নেই। বিবৃতিতে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান জামায়াত নেতৃবৃন্দ।


