হবিগঞ্জ শচীন্দ্র কলেজে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০১৫ ইং, ৭:০০ অপরাহ্ণ | সংবাদটি ১১৯৯ বার পঠিত
নিউজ ডেক্স:: হবিগঞ্জের শচীন্দ্র কলেজে সুমন আহমেদ (১৮) নামে এক ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় আহত হয়েছে আরও পাঁচ ছাত্র। পূর্ব বিরোধের জের ধরে শনিবার দুপুরে দু’দল ছাত্রের সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে।
নিহত সুমন আহমেদ জেলার বানিয়াচং উপজেলার ইসলামপুর গ্রামের মুখলেছ মিয়ার ছেলে এবং শচীন্দ্র কলেজের একাদশ শ্রেনীর মানবিক বিভাগের প্রথম বর্ষের ছাত্র।
পুলিশ জানায়, দুপুরে শচীন্দ্র কলেজে পূর্ব বিরোধের জের ধরে কলেজ ছাত্র শিহাবের সঙ্গে সুমনের কথা কাটাকাটি হয়। এঘটনায় উভয়ের সমর্থকরা জড়িয়ে পড়লে দু’পক্ষে সংঘর্ষ বাধে। এসময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হয় সুমন। দ্রুত তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, প্রাথমিকভাবে জানা গেছে পূর্ব বিরোধের কারণে দু’দল ছাত্রের সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে।


