ওসমানীনগরে ধর্ষণ মামলার আসামি সাবেক ইউপি চেয়ারম্যান আটক
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০১৫ ইং, ৫:৪৫ অপরাহ্ণ | সংবাদটি ১৪১৭ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে ধর্ষনের অভিযোগে উপজেলা বুরুঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আটক করেছে পুলিশ। তিনি উপজেলার পশ্চিম সিরাজ নগর গ্রামের মৃত মফিজ উল্যার পুত্র গোলাম রসুল খালেদ আহমদ লটই (৪০)। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার গোয়ালাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে থানা ধর্ষণ মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
এ ব্যাপারে থানার ওসি মো: মুরসালিন ধর্ষণ মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।


